বান্দরবানে ২টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৬এপ্রিল) বিকেলে সাড়ে ৩টায় সময় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা এর উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ২টি মামলায় বিদেশী বিয়ার ১৪৪টি ও কেমিলিয়া সিগারেট ৯৬ প্যাকেট আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়। যার আনুমানিক ৪লাখ ৩২হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদ,নাইক্ষ্যংছড়ি সদর থানার তদন্তে কর্মকর্তা এসআই সৌরভ বড়ুয়া মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, জি আরও বিশ্বজিৎ,কনস্টেবল সাদেক,কনস্টেবল মোসলেহ উদ্দীন প্রমুখ।
