মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনের আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ গ্রন্থের মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী বলেন, প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের মানুষকে বোঝা এবং তাদের আর্থসামাজিক উন্নতির সবকিছু জানার একটা সুযোগ পাবে এ গ্রন্থের মাধ্যমে।

তিনি বলেন, পৃথিবীর মধ্যে এটা বিরল ঘটনা যে মুক্তিযুদ্ধের পর মাত্র ৯ মাসে একটি সংবিধান প্রণয়ন করে বাঙালি জাতিকে উপহার দিয়েছিলেন বঙ্গবন্ধু।

এ সংবিধানটি পৃথিবীতে বোধ হয় সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসেবে পরিগণিত। বিজয় অর্জনের পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল যাত্রা শুরু করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংসদ। কালের পরিক্রমায় এ সংসদ পেরিয়েছে প্রতিষ্ঠার ৫০ বছর।

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সকালে শুরু হয় বিশেষ এ অধিবেশনের কার্যক্রম। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী সেশনে যোগ দেন সংসদ সদস্যরা।

অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বিদেহীদের রুহের শান্তিকামনায় মোনাজাত করা হয়। কমিটির রিপোর্ট উপস্থাপন এবং আইন প্রণয়নের মতো স্বাভাবিক কার্যক্রম শুরুর পর প্রথম দিনের অধিবেশন মুলতবি করেন স্পিকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে বাসস’কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...