বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে ৭৫১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরের রাঙ্গামাটি পার্বত্য জেলার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩রা এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ানম্যান নিখিল কুমার চাকমা।

এসময় প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠালগ্ন হতে তিন পার্বত্য জেলায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের লোকের সামগ্রিক কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে যোগাযোগ, শিক্ষা, তথ্য-প্রযুক্তি, শিশু ও মাতৃস্বাস্থ্য, কৃষি ও পানীয় জল ব্যবস্থাপনা, ভৌত অবকাঠামো উন্নয়ন, পর্যটনের উন্নয়ন ও বিকাশ, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি ইত্যাদি সেক্টরে কাজ করে যাচ্ছে।

চেয়ারম্যান আরো বলেন, উন্নত সমৃদ্ধ জাতি গঠনে গুণগত শিক্ষা গ্রহণের কোন বিকল্প নেই বলে। পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠালগ্ন হতে এই এলাকার মেধাবী ও অনগ্রসর নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। যা তাদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বোর্ডের তথ্য কর্মকর্তা মিজ্ ডজী ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর ড. সেলিনা আখতার, রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অধ্যক্ষ প্রফেসর ডা. প্রীতি প্রষূন বড়ুয়া, বোর্ডের সদস্য-প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য-বাস্তবায়ন ও অর্থা (অ: দা:) মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য-পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব)।

এছাড়া বোর্ডের নির্বাহী প্রকৌশলী (সিভিল) তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী (সিভিল) মিজ্ ত্রয়া সরকার সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এবারে রাঙ্গামাটি পুরো জেলার বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪শ ৬জন এবং কলেজ পর্যায়ে ৩শ ৪৫জনসহ মোট ৭৫১ জনকে বৃত্তি প্রদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০৬ জনকে প্রতি জনকে ১০ হাজার টাকা করে ৪০লক্ষ ৬০হাজার টাকা এবং ৩৪৫ জনকে ৭হাজার টাকা করে ২৪লক্ষ ১৫হাজার টাকা বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...