রবিবার, ৯ আগস্ট ২০২৬

গলায় মাছের কাঁটা বিঁধেছে, চটপট নামিয়ে ফেলার সহজ কিছু পদ্ধতি

স্বাস্থ্য ডেস্ক

এমন কোন বাঙালি নেই যার মাছ খেতে গিয়ে গলায় তার কাঁটা বেঁধেনি! অনেকে এই কারণে মাছ খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন আবার কেউ কেউ তাড়াহুড়ো করে খেতে গিয়ে এই বিপত্তি ডেকে আনেন। তবে সত্যিই গলায় মাছের কাঁটা বিঁধলে প্রচন্ড অস্বস্তি হয়।

কিন্তু এই সময়ে অনেকেই সঠিক পদ্ধতি না জেনে অস্বস্তিকে আরো বাড়িয়ে তোলে। গলায় মাছের কাঁটা বিঁধলে চটপট নামিয়ে ফেলার কয়েকটি সহজ পদ্ধতি! চলুন জেনে নেওয়া যাক –

কোক: বাড়িতে কোক জাতীয় পানীয় খাবার থাকলে তার চটপট খেয়ে নিন। গলা থেকে কাঁটা নামানোর এটি একটি অত্যাধুনিক পদ্ধতি। এক নিমেষে যতটা সম্ভব গলায় ঢেলে নিন খুব শীঘ্রই কাঁটা নরম হয়ে নেমে যাবে।

অলিভ অয়েল: অলিভ অয়েল অনেকেই স্বাস্থ্যের উপকার খেয়ে থাকেন। যেহেতু এটি পিচ্ছিল একটি পদার্থ তাই মাছের কাটা গলা থেকে নামাতে ভীষণ উপকারে আসে। খুব শীঘ্রই এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায়।

পাতিলেবু: মাছের কাঁটা গলা থেকে নামাতে পাতিলেবুর জুড়ি মেলা ভার। পাতিলেবুর রস নিমেষে মাছের কাঁটাকে নরম করে ফেলতে পারে। অর্ধেক একটি পাতি লেবু কেটে লবণ মাখিয়ে খেয়ে নিন।

কলা: কলা পিচ্ছিল খাদ্য, তাই গলায় মাছের কাঁটা বিঁধলে চটপট নামাতে সাহায্য করে। এই সময়ে কলা খেলে কখন যে গলা থেকে নেমে যাবে তা টেরও পাবেন না।

ভিনিগার: গলায় মাছের কাঁটা ফুটলে ভিনিগার ভীষণ কাজে আসে। পানির সাথে মিশিয়ে ভিনেগার খেলে তা সহজেই কাঁটাকে নরম করে নামাতে সাহায্য করে। এটিও পাতিলেবুর মত কাজ করে।

সাদা ভাত: গলায় মাছের কাঁটা ফুটলে সব থেকে সহজ পদ্ধতিটি হলো সাদা ভাত ছোট ছোট বলের মত করে গিলে নেওয়া। কিন্তু মনে রাখবেন চিবিয়ে খেলে কিন্তু কখনোই কাঁটা গলা থেকে নামবে না।

পানি: উপরিক্ত কোন উপাদানগুলি যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে পানি খেয়েই মাছের কাঁটা গলা থেকে নামাতে হবে। সবথেকে ভালো হয় হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে খেলে কাঁটা নরম হয় এবং এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায়। সূত্র: অ্যামেজ টুয়েন্টিফোর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...