রবিবার, ৯ আগস্ট ২০২৬

মানিলন্ডারিং মামলায় একজনের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় লিয়াকত আলী নামে এক ব্যবসায়ীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।

লিয়াকত আলী, কক্সবাজার জেলার চকরিয়া থানার চর কাকারার বাসিন্দা।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ বলেন, অর্থের বৈধ হিসাব না থাকা এবং স্থানান্তরের অপরাধে মানিলন্ডারিংয়ের ঘটনায় লিয়াকত আলীকে দোষী সাব্যস্ত করে আদালত পাঁচ বছরের কারাদণ্ড এবং ৯ কোটি টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, লিয়াকত আলীর মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে চকরিয়ায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা থেকে ব্যাংকের এক কর্মকর্তার যোগসাজশে ৯ কোটি ২০ লাখ ৬৩ হাজার টাকা ঋণ নেন।

এরমধ্যে ৯ কোটি ১৯ লাখ টাকা উত্তোলন করেন। তবে ঋণের অর্থ কোথায় ব্যয় হয়েছে তার বৈধ কোনো হিসাব লিয়াকত দিতে পারেননি।

২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর দুদক বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আসামির বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ১৪ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...