মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কর্মসংস্থানের জন্য নতুন নতুন দেশ খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দালালের মাধ্যমে না গিয়ে বৈধপথে বিদেশে যাওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ এপ্রিল) সকালে গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থানের জন্য প্রবাসে যেতে যাতে কেউ দালালের খপ্পরে না পড়ে সেজন্য অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ তৈরি করে দিয়েছে সরকার। তাছাড়া, সঠিক কর্মসংস্থানের জন্য উপযুক্ত প্রশিক্ষণ নিয়েই বিদেশে যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রবাসীদের অনেকে হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। যা অনেক সময়ই তাদের পরিবারের হাতে ঠিকমতো পৌঁছায় না। হুন্ডি বাদ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে প্রবাসীদের আহবানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে যেমন কাজের সুযোগ আছে, বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা আছে, যোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, কর্মসংস্থানের জন্য নতুন নতুন দেশ খুঁজে বের করতে হবে। কোন দেশে কোন ধরণের জনশক্তি দরকার সে অনুযায়ী বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার।

তিনি বলেন, হুন্ডির মাধ্যমে প্রবাসীরা কষ্টার্জিত টাকা পাঠালে সেটা বেহাত হয়ে যায়। ব্যাংকের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠালে প্রায় আড়াই শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে, প্রবাসীদের টাকাও বেহাত হবার শঙ্কা নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

আরও পড়ুন

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...