রবিবার, ৯ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ৪ পেশাদার গরু চোর আটক

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

তাদের পেশা গরু চুরি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কোথায় গরু আছে সেই খবর নেয় তারা। সুযোগ বুঝে রাতের বেলা পিকআপ অথবা হাইসে করে গরু চুরি করে নিয়ে যায়। সব সময় যে রাতের বেলা চুরি করে এমন নয়, গরুর বাছুর অথবা ছোট গরু পেলে দিনের বেলাতেই ট্যাক্সিতে করে নিয়ে যায়।  

পটিয়া পাইরোল এলাকা থেকে এমনই একটি গরু ট্যাক্সিতে করে চুরি করে নিয়ে যাওয়ার সময় কর্ণফুলি থানা পুলিশের হাতে ধরা পড়ে চোর চক্রের চার সদস্য। পরে পটিয়া থানার পুলিশের হাতে সোপর্দ করা হয় তাদের।

আটকৃতরা হলো চরপাথরঘাটা ৩নং ওয়ার্ডের মৃত আমিরুল হকের পুত্র মোঃ ফারুক(৩৩), ২নং ওয়ার্ডের নাসির আহমদের পুত্র জুয়েল আহমদ(২২),  মোঃ নূর আলমের পুত্র মোঃ আরমান(২৫), ভোলা জেলার মনপুরা থানার কামাল মাঝির পুত্র মোঃ সুমন (২০)। এরা সকলেই কর্ণফুলী উপজেলায় বসবাসের পাশাপাশি সেখান থেকেই চুরি করা গরু নির্দিষ্ট কিছু গ্রাহককে সাপ্লাই করতো।

পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, “আটককৃত চারজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা। রিমান্ডে আনলে পটিয়া সহ আশেপাশে বিভিন্ন অঞ্চলে গরু চুরির ব্যাপারে তাদের থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা আছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...