বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বিদেশি বিবৃতি কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশের বিভিন্ন ইস্যুতে বিদেশিদের বিবৃতি কখনও সরকারের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি, ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনায় বিদেশিদের বিবৃতিতে বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না। এ ধরনের মন্তব্য বা বিবৃতি সরকারের জন্য বাধার কারণ নয়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন, ৩০ লাখ শহীদের আত্মদান, এগুলো এত ঠুনকো বিষয় নয়। আমাদের সবার দায়িত্ববান হওয়ার প্রয়োজন আছে।

তবে যাইহোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শক্ত হাতে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন।

এ ধরনের মন্তব্য, বিবৃতি বা অন্য কোনো কিছু- এগুলো কখনো বাধা হয়ে দাঁড়ায়নি এবং ভবিষ্যতেও হবে না।

শাহরিয়ার আলম বলেন, যে দেশগুলো বিবৃতি দেয়, সেসব দেশে আইন রয়েছে যে, রাস্তায় দাঁড়িয়ে একটি গাড়ির পথরোধ করে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হলে সাত বছরের জেল হবে। সে দেশেও আইন পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামছে।

তিনি বলেন, জবাবদিহিতার ক্ষেত্রে বর্তমান সরকারের যে অর্জন, তা পৃথিবীর বেশির ভাগ দেশ পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

​কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে...

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে...

মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে: সেতু সচিব

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের...

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায়  নারীসহ ১১ জন উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার  নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন...

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ।...

আরও পড়ুন

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ইং) দুপুর...

মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে: সেতু সচিব

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবী ‘মহেশখালী-কক্সবাজার সেতু’ নির্মাণে এবার চূড়ান্ত প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।মহেশখালী থেকে কক্সবাজারের সঙ্গে সরাসরি সড়ক...

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায়  নারীসহ ১১ জন উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার  নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে...

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন পুলিশ।বুধবার (১৫এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের...