রবিবার, ৯ আগস্ট ২০২৬

তরমুজের বীজে আছে বহু গুণ

স্বাস্থ্য ডেস্ক

বাজারে এখন মৌসুমী ফল লাল-সবুজ তরমুজের রাজত্ব। শরীরে পানিশূন্যতা দূর করার ক্ষেত্রে ফলটির জুড়ি নেই। আর সারাদিন রোজা রেখে পানির ঘাটতি মেটাতে এ ফল অনন্য। তবে অনেকেই তরমুজ খাওয়ার সময় এর বীজ ফেলে দেন। এই কাজটি কিন্তু মোটেও ঠিক নয়। ফলের মতো তরমুজের বীজেরও রয়েছে অনেক উপকারিতা।

চলুন তরমুজের বীজের গুনাগুণ জেনে নিই-

খনিজের উৎস

তরমুজের বীজ রোদে শুকিয়ে স্ন্যাকস হিসেবে খেতে পারেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের প্রতিবেদন অনুযায়ী, তরমুজের বীজে থাকা ম্যাগনেশিয়াম রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই বীজ খেলে ফসফরাস, সোডিয়াম, কপার, জিঙ্কও পাবেন।

আমিষের উৎস
প্রচুর পরিমাণ আমিষ পাওয়া যায় তরমুজের বীজে। সারাদিনে যে পরিমাণ আমিষ প্রয়োজন তার ৬০ শতাংশই মিলবে এক কাপ তরমুজের বীজে। এতে আর্গিনাইন নামক অ্যামাইনো অ্যাসিড পাবেন। উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া গ্লুটামিক অ্যাসিড, লাইসিন নামক উপাদানও আছে তরমুজের বীজে। এগুলো শরীরের জন্য উপকারী।

ভিটামিন বি
দেহের জন্য ভিটামিন-বি একটি গুরুত্বপূর্ণ উপাদান। যেকোনো খাবার পরিপাক করতে এই ভিটামিন কাজ করে। শরীরে শক্তি জোগায়। তরমুজের বীজে রয়েছে এই ভিটামিন।

চুলের যত্নে
চুলের জন্য দারুণ কার্যকরী তরমুজের বীজ। এতে আছে প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম ও কপারের মতো উপাদান। প্রোটিন চুলের বৃদ্ধি ঘটায়। ম্যাগনেসিয়াম চুলের আোগা ফাটা ও ভেঙে পড়া রোধ করে। এটি কপার মেলানিন উৎপাদন করে, যাতে চুল হয় রেশমি কোমল।

পুরুষের প্রজনন ক্ষমতা
পুরুষের প্রজনন সিস্টেমের জন্য জিংক খুবই গুরুত্বপূর্ণ। চীনের একটি গবেষণার মতে, জিংক পুরুষদের শুক্রাণুর মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। তরমুজ ফল, বীজ ম্যাঙ্গানিজের ভালো উৎস। মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের মতে, ম্যাংগানিজ পুরুষের প্রজনন ক্ষমতা উন্নত করতে অবদান রাখে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...