রবিবার, ৯ আগস্ট ২০২৬

বিড়াল ছানা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু অপহরণ, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে বিড়াল ছানা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আইসি (১০) নামে এক শিশুকে অপহরণে অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আদালত অভিযোগ শুনে মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) নারী শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ শরমিন জাহানের আদালত এ আদেশ দেন। ওই শিশুটি মা বাদী হয়ে মামলা করেন।

মামলায় মো. রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তার বাড়ি নগরের পাহাড়তলী থানার কাজীর দিঘি এলাকায়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী শিশু নগরীর আব্দুল হামিদ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার মা ও বাবা দুই জনই পোশাক কারখানায় কাজ করেন। ছাত্রীটির মা চট্টগ্রামে ও বাবা ঢাকায় কর্মরত আছেন। অপহরণের দু দিন আগে ভুক্তভোগী তার স্কুলের এক বন্ধু বিড়ালের ছানা কিনেছে বলে মাকে জানায়। সে ওই রকম ছানা কিনে দেওয়ার জন্য মার কাছে আবদার করে। ওই শিশুটির মা বেতন পেলে বিড়ালের ছানা কিনে দেওয়ার কথা জানায়। পরে ভুক্তভোগী মাকে জানায়, রাস্তায় এক সবজি বিক্রেতা আছে তিনি বিড়ালের ছানা এনে দিবে। এরপর শিশুটির মা ও দাদি কারো কাছে যেতে হবে না বলে তাকে বারণ করেন। গেল ২১ মার্চ ভুক্তভোগী স্কুলে যাওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার দিন এবং তার আগের দিন ভুক্তভোগীকে মামলার অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে অভিযুক্ত রুবেল ওই শিশুকে আঙ্গুল দিয়ে ইশারা করছে বলে জানায়।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, প্রলোভন দেখিয়ে শিশুকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ শুনে সরাসরি মামলা নিতে পাহাড়তলী থানার ওসিকে আদেশ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...