রবিবার, ৯ আগস্ট ২০২৬

স্বাধীনতা দিবসে তাজকিয়া চবি জোনের দোয়া ও ইফতার মাহফিল 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে ঐশীপ্রেমে জাগ্রত মাইজভান্ডারি ত্বরিকায় অনুপ্রানিত সুফিবাদী তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজকিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোনের সহ সভাপতি মো. পেয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য আকিব চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, তৌহিদুল আলম, রমিজ আলী, সাজিদ সামী চৌধুরী, ফয়সাল আহমেদ-সহ উক্ত সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ।

অনুষ্ঠান সম্পর্কে তাজকিয়া, চবি জোনের সহ-সভাপতি পেয়ারুল ইসলাম বলেন, “বাংলাদেশের স্বাধীনতাকামী বিপ্লবীদের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান যুগের তরুণেরা প্রগতিশীল চিন্তার মধ্যে নিজস্বতা খুঁজে পাওয়া এখন সময়ের দাবী। আমরা তাজকিয়ানরা, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে সেগুলোরই প্রস্ফুটন ঘটানোর চেষ্টা করছি।” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সায়েন্স ফ্যাকাল্টি মসজিদে বাদে আসর আকিব চৌধুরীর সঞ্চালনায় ও সকলের প্রাণবন্ত অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পাদিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...