রবিবার, ৯ আগস্ট ২০২৬

বই পড়ে হোক বাসের জন্য অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

‘অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই’ এমন স্লোগানকে মনে প্রাণে ধারণ করে চট্টগ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বেচ্ছাসেবী সংঘটন ‘স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’।

সংগঠনটি রবিবার (২৬ মার্চ) চট্টগ্রাম নগরীর চাদগাঁও পূরবী বাস কাউন্টারে ‘স্বপ্নযাত্রী অবসর পাঠাগার’ নামক একটি বইঘর স্থাপন করেছেন। যেখানে রয়েছে দুই দশকের উপরে বিভিন্ন বই। যা সহজেই যাত্রীরা নিয়ে পড়তে পারবেন।

আনুষ্ঠানিকভাবে পাঠাগারটি উদ্বোধন করেন সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জয়নাল আবেদীন টিটু।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, সিএমপির ট্রাফিক ও উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. হুমায়ুন। এছাড়াও অনুষ্ঠানে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহানগর শাখার সদস্যরাও উপস্থিত ছিলেন।

কথা হয় অপেক্ষমাণ যাত্রী আবু তাহের এর সাথে তিনি জানান, ‘অনেক সময় আমরা বাসের জন্য অপেক্ষ করি। এ সময়টা বই পড়ার ব্যবস্থা একটা চমৎকার উদ্যোগ। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই ।’

অনুষ্ঠানে অতিথি বক্তারা বলেন, ‘বর্তমানে তরুণ সমাজ বই বিমুখ। বেশির ভাগ শিশু-কিশোর-তরুণ মোবাইল ফোনে আসক্ত। যদিও বাস কাউন্টারে দীর্ঘক্ষণ বসে থাকা খুব বিরক্তকর। ওই সময়টুকু যদি আমরা যারা যাত্রী তাঁরা বই পড়ি। তবে সহজেই সময় চলে যাবে। পাশাপাশি বই পড়ায় মানুষের বিবেক মন জাগ্রত হয়।’

বক্তারা আরও বলেন, ‘স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তাঁদের এমন উদ্যোগ আমাদের তরুণ সমাজকে বইমুখী করবে। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আয়োজন করবে প্রত্যাশা আমাদেরও। কেননা, যুব সমাজকে মাদকমুক্ত ও মোবাইলের আসক্তি কমাতে স্বপ্নযাত্রী’র এই ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে গর্বের।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহানগর শাখার সদস্যরা জানান,‘বাস যোগে মানুষ দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। বাসের জন্য বাস কাউন্টারে যাত্রীকে অপেক্ষা করতে হয়। এই সময়টা মোবাইল ফোনে অথবা অন্য কোনভাবে নষ্ট না করে যদি বই পড়ে কাটানো যায়, তাহলে কেমন হয়? এই চিন্তা থেকে অপেক্ষমান যাত্রীদের বই পড়ার সুযোগ তৈরি করেছি। বাসের জন্য অপেক্ষা করে এখন আর যাত্রীদের সময় নষ্ট হবে না, বরং বই পড়েই কেটে যাবে মূল্যবান সময়। আমাদের এমন উদ্যোগে বাসের লোকজনও খুশি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...