মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে এগুচ্ছি: হুইপ স্বপন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে এগুচ্ছি। এই সময়টা অতিক্রম করতে হলে আমাদেরকে সত্য সুন্দর ও পবিত্র হতে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে আমাদের কর্মকে বিশ্বাসযোগ্যতার জায়গায় আনতে হবে। স্বাধীনতার মাসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যে দিবসটি উদযাপন করেছেন এতে মাটি ও মানুষের শুভাস পেলাম।

তিনি আরো বলেন, এই চট্টগ্রামকে বিশ্বাস করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই স্বাধীনতার বার্তাটি চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরীর কাছে পাঠিয়েছিলেন। এই পবিত্র মাটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেন এবং চট্টগ্রাম থেকেই ত্যাগী ও পরীক্ষিত তৃণমূল নেতা কর্মীরা সামনে এগিয়ে আসবেন। এই বিশ্বাসবোধ থেকে তৃণমূল স্তরের কর্মী নোমান আল মাহমুদকে চট্টগ্রাম-৮ আসনের নৌকা প্রতীক দিয়েছেন। আমি আশা করবো সমস্ত বিভেদ-বিভ্রান্তি বা ভিন্নতা ভুলে নোমান আল মাহমুদকে বিজয়ী করার জন্য তৃণমূল নেতাকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করবে।

রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় স্বাধীনতা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে সবচেয়ে একটি সংগঠিত সংগঠন। এই সংগঠনের পূর্বসূরী এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম এ হান্নান, এম.এ মান্নান, এবিএম মহিউদ্দিন চৌধুরী, কাজী ইনামুল হক দানু এদের পরম্পরায় এখন যারা নেতৃত্বে আছেন তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা আছে। তবে কোনভাবেই বিভেদ মতভিন্নতা যাতে মাথাচাড়া না দেয় সেদিকেও মহানগর আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বকে সর্তক থাকতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সংকট কাটিয়ে উঠাই আওয়ামী লীগের শক্তি। এই শক্তিতে আওয়ামী লীগ বার বার বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ কখনো পরাভাব মানে নি। তিনি পবিত্র রমজানুল মোবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দলীয়ভাবে সাংগঠনিক স্তরে ইফতার মাহফিল বাতিল করে এই ইফতার আয়োজনের সমস্ত বাজেট যাতে গরীব রোজাদার মানুষদের মাঝে বন্টন করা হয় সেই নির্দেশনা দেন। এতেই মানবতার মুক্তি পাবে।

তিনি আরো বলেন, সেবাই ধর্ম। এই সেবাব্রত পালনে আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে। আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে তিন মেয়াদে ক্ষমতায় থাকায় যে অর্জনগুলো জাতিকে উপহার দিয়েছেন তা যেন আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি। আজকে বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীনরা জমি ও বাসস্থান পাচ্ছে। এইরকম অর্জন পৃথিবীতে কোথাও নেই। এটাই হচ্ছে স্বাধীনতার মহান প্রাপ্তি।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, পবিত্র রমজানুল মোবারকের মধ্যেই আমরা স্বাধীনতা দিবস পালন করছি। যা আমাদের জন্য পরম সৌভাগ্যের। আমাদেরকে মনে রাখতে হবে, ক্ষমতায় ছিলাম, আছিও থাকবো। তবে আমাদেরকে পরিচ্ছন্ন হতে হবে। নেতৃত্বের আসনে ত্যাগী ও পরীক্ষিতরা আসতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, উপদেষ্টা শেখ মোঃ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদক মন্ডলীর সদস্য এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, থানা আওয়ামী লীগের আলহাজ্ব সাহাব উদ্দীন আহমেদ, এ এসএম ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সামশুল আলমা, সলিমুল্লাহ বাচ্চু, দিলদার খান দিলু, দিদারুল আলম মাসুম, ইউনিট আওয়ামী লীগের এস.এম মুরাদ, মোঃ শাহজাহান, বাবুল দেব রায়, মুজিব ইমরান বিপ্লব, মামুনুর রশিদ মামুন।

সভামঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সম্পাদক মন্ডলীর সদস্য চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, হাজী মোঃ হোসেন, হাজী জহুর আহমদ, জালাল উদ্দীন ইকবাল, দিদারুল আলম চৌধুরী, জোবাইরা নার্গিস খান, আব্দুল আহাদ, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দীন খান, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, জাফর আলম চৌধুরী, এড. মোঃ কামাল উদ্দীন আহমেদ, সাইফুদ্দীন খালেদ বাহার, আব্দুল লতিফ টিপু, মহব্বত আলী খান, হাজী বেলাল আহমদ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

আরও পড়ুন

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...