রবিবার, ৯ আগস্ট ২০২৬

রমজানের দ্বিতীয় দিনের প্রার্থনা

ইসলাম ডেস্ক

রমজানে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে বন্দি করা হয়। রাসুলে করীম (সা.) বলেন, ‘রমজানের প্রথম অংশ রহমত বা দয়ার, মধ্য অংশ মাগফিরাত বা ক্ষমার এবং শেষাংশ নাজাত বা মুক্তির।’ (রায়হাকি)

আজ রমজানের দ্বিতীয় দিন, রহমত বা দয়ার অংশ। তাই আল্লাহর কাছে দয়া প্রার্থনা করতে হবে। ইফতারের পূর্বের মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ের প্রার্থনা আল্লাহর কাছে প্রিয়। আজ আমরা আল্লাহর কাছে যে প্রার্থনা করতে পারি-

‘হে করুণাময়, তুমি আমাকে মানুষ রূপে সৃষ্টি করেছ, আমি তোমারই প্রতিনিধি। আমি তোমাতেই সমর্পিত, আমায় ক্ষমা কর, আমায় কবুল কর।’

‘হে সর্বময় ক্ষমতার মালিক, তুমি আমার নেতিবাচক ও ক্ষতিকর দিকগুলো সংশোধন করে দাও, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বলিয়ান কর। বিশ্বাসে অনঢ়, মেধায় শাণিত, সিদ্ধান্তে বিচক্ষণ ও দক্ষতায় কর অনন্য।’

‘তুমি করুণাময়, ক্ষমাশীল, সব কল্যাণের উৎস, তুমি প্রশান্তি ও কল্যাণে আমাদের জীবন ভরিয়ে দাও এবং শেষ বিচারের দিনে আমাদের জান্নাত দান কর।’

‘হে মহামহিম, আমাদের পানাহ দাও অশান্তির আগুন থেকে, বালা-মুসিবত থেকে, জালেমের জুলুম থেকে। অন্তর প্লাবিত কর প্রশান্ত প্রত্যয়ে।’

‘হে আল্লাহ তুমি তো রিজিকদাতা- আমাদের রিজিকে বরকত দান কর, সব ইবাদত কবুল কর, সুস্থ্যতা দান কর এবং তোমার দেয়া সত্যের পথে থাকার শক্তি দান কর।’

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘রমজানে প্রত্যেক আদম সন্তানের নেক কাজের প্রতিদান ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়।’ (মুসলিম ও তিরমিজি শরীফ)

নেক কাজের মধ্যে কোরআন তেলাওয়াত, নামাজ আদায়, সৎ কর্ম, দান, কাউকে সহযোগিতা, ভালো আচরণ ইত্যাদি বোঝায়। এ কাজগুলো আমরা প্রতিসময়, প্রতিদিন করবো।

তথ্যসূত্র : সহিস সিত্তাহ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...