শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি :

পেকুয়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাজ্জাদ নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সাজ্জাদ কুতুবদিয়া উপজেলার লেমশাখালী ইউনিয়নের গাইট্যাখালী এলাকার মোহাম্মদ হাছানের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর ভাই সাজ্জাদুল ইসলাম মানিক বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কাজের সুবাদে দীর্ঘদিন পেকুয়া চৌমুহনী বাসা ভাড়া থাকার সুবাদে পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সাজ্জাদের। প্রায় ছয় বছর ধরে চলমান সম্পর্কে বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে সাজ্জাদ। সর্বশেষ গত ১৮ মার্চ ( শনিবার) বিয়ের আশ্বাস দিয়ে সাজ্জাদ তার ভাড়া বাসায় তরুণীকে ঢেকে নিয় একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে অভিযুক্ত সাজ্জাদের পিতা ঘটনাস্থলে গিয়ে বিয়ের ফর্দ করেন। ছয় লক্ষ টাকার কাবিনে বিয়ের সীদ্ধান্ত চূড়ান্ত করেন উভয়ের পরিবার। আনুষাঙ্গিক ও বরের খরচ ববাদ ওইদিন ছেলের পিতাকে নগদ একলক্ষ টাকা বুঝিয়ে দেয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে বরপক্ষ আর মেয়ে নিতে আসেনি।

ভুক্তভোগীর ভাই সাজ্জাদুল ইসলাম মানিক বলেন, আমাদের সাথে প্রতারণা করে সাজ্জাদ ও তাঁর পিতা টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছে। একইসাথে তাঁরা আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...