বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এবার চারজন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম।

এছাড়া সাহিত্যে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় এ এস এম রকিবুল হাসান, গবেষণা ও প্রশিক্ষণে বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফেরদৌসী কাদরী পুরস্কার পেয়েছেন। আর পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানটি হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

উল্লেখ্য, সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার প্রদান করে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল মঙ্গলবারে কৃষকদের জন্য ঐতিহাসিক নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৪ এপ্রিল)...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য...