শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রোয়াংছড়িতে সাবেক পাড়া কারবারির লাশ ও অস্ত্র উদ্ধার

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রামথার পাড়া এলাকা থেকে থংচুল বম (৭০) নামে এক সাবেক পাড়া প্রধানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এসময় ঘটনাস্থল হতে ৩ টি দেশীয় গাদা বন্দুকও উদ্ধার করা হয়।

বুধবার (২২ মার্চ) বিকালে উপজেলার সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড রামথার পাড়া এলাকা থেকে মরদেহ ও বন্দুক উদ্ধার করে রোয়াংছড়ি থানা পুলিশ।

নিহত থংচুল বম (৭০) উপজেলার ১ নং সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড রামথার নতুন পাড়া এলাকার মৃত নিয়াং থাং বমের ছেলে ও রামথার পাড়া এলাকার সাবেক পাড়া প্রধান ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ বেলা ১২ টার দিকে রামথার পাড়া এলাকায় জঙ্গলে থংচুল বমের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল হতে ৩টি গাদা বন্দুকসহ থংচুল বমের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে, আশেপাশের পাড়াগুলো থেকে লোকজন অন্য জায়গায় সরে গেছে বলে জানা যায়।

এদিকে ঘটনার পর সশস্ত্র সংগঠন কুকিচিন ন‍্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাদের ফেসবুক পেজে সেনাবাহিনীর গুলিতে রামথার পাড়ায় একজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যমতে ঘটনাস্থল হতে ৩টি গাদা বন্দুক ও থংচুল বমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...