বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মাস্টারদা সূর্য সেনের ১৩০ তম জন্মদিবসে ফজলে করিম চৌধুরী এমপির শ্রদ্ধা

রায়হান ইসলাম, রাউজান প্রতিনিধি

উপমহাদেশে বৃটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ১৩০ তম জন্মদিবসে চট্টগ্রামের রাউজান উপজেলায় ২২ মার্চ (বুধবার) সকালে মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের সামনের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধানিবেদন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, কাউন্সিলর হাজি ইকবাল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, কামরুল ইসলাম, সুমন দে, আবদুল লতিফ, যুবলীগ নেতা তপন দে, আবু সালেক, ছাত্রলীগের অনুপ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মাস্টার দা’র আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন কালে ফজলে করিম চৌধুরী এমপি বলেন, এ উপমহাদেশে বৃটিশবিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের নাম চিরস্মরণীয়। সূর্য সেনের বীরত্ব ও আত্মত্যাগ এ উপমহাদেশকে বিদেশী শক্তির শাসন থেকে মুক্ত করে স্বাধীনতা প্রাপ্তির স্বপ্ন দেখিয়েছিল। তাঁর অংশগ্রহণে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের পর বৃটিশদের সুশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে সাফল্য বিদ্রোহীদের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছিলো। ২২ মার্চ ১৮৯৪ সালে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এই বিপ্লবীর চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় জন্ম হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

আরও পড়ুন

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...