শনিবার, ৮ আগস্ট ২০২৬

চকরিয়ায় ভেজাল বিরোধী অভিযান 

কায়সার হামিদ মানিক ও মোহাম্মদ রিদুয়ান হাফিজ

কক্সবাজারের চকরিয়ায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল। 

মঙ্গলবার (২১মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এবং পৌরশহরে এই অভিযান চালানো হয়। এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টও আরিফুল ইসলাম।

র‌্যাব-১৫ কক্সবাজারের কোম্পানী সহকারি পরিচালক লে. কমান্ডার মাহাবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভেজাল ঘি, ভেজাল চা-পাতাসহ নানা ধরনের খাদ্য সামগ্রী তৈরী করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানকে সাথে নিয়ে অভিযান চালায়। এসময় ভেজাল ঘি, ভেজাল চা-পাতাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে ভেজাল খাদ্য সামগ্রী তৈরী করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা এবং খাদ্য সামগ্রীগুলো নষ্ট করা হয়।

পরে, চকরিয়া পৌরশহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপের অভিযোগে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকালাপ এবং লাইসেন্স না থাকায় চারটি আবাসিক হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওশান সিলভার নামের একটি আবাসিক হোটেল সিলগালা করে দেয়া হয়।

 

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো,রাহাত উজ জামান বলেন, ভেজাল খাদ্য সামগ্রী তৈরী এবং আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপ চালানোর অভিযোগে অভিযান চালানো হয়। এসময় ভেজাল খাদ্য সামগ্রী তৈরীর অপরাধে ২ লাখ টাকা এবং হোটেলে অসামাজিক কার্যকালাপ এবং লাইসেন্স না থাকায় চারটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা ছাড়াও আরেকটি হোটেলকে সিলগালা করে দেয়া হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...