শনিবার, ৮ আগস্ট ২০২৬

চকরিয়াকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা ২২ মার্চ

সংবাদ সম্মেলনে ইউএনও জেপি দেওয়ান

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (৪র্থ পর্যায়) কার্যক্রমের শুভ উদ্বোধন ও চকরিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষ্যে ২০ মার্চ (সোমবার) সকালে উপজেলা হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান।সংবাদ সম্মেলনে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাসিম হায়দার ও চকরিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলায় ৮৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্নবাসনের কাজ প্রক্রিয়াধীন। এরই মধ্যে ৬৮২ টি পরিবারকে পূর্নবাসন করা হয়েছে।অবশিষ্ট ১৯২ টি গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে অধিকাংশ পরিবারকে দলিল সহ ভূমি বুঝিয়ে দেওয়া হয়েছে। ভূমি ও গৃহ বুঝিয়ে দেওয়া পরিবারগুলোকে নিয়ে ৩ টি সমবায় সমিতি, ১৯২ টি পরিবারকে পুষ্টি বাগান প্রদর্শনীর ভুক্ত এবং ৪৫ জনকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ভাতার আওতায় আনা হয়েছে। এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলাটিতে ভূমিহীন ও গৃহহীন লোক না থাকায় আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭০ টি উপজেলার মতো চকরিয়াকেও ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করবেন।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করার নিমিত্তে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ সবাই মিলে উপজেলাটিকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...