শনিবার, ৮ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে আওয়ামীলীগের বিদ্রোহী ফারুকুল আজম চেয়ারম্যান নির্বাচিত 

দৌলত শওকত, ফটিকছড়ি

কোন রকমের উত্তাপ ছাড়াই ফটিকছড়ির বক্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী ফারুকুল আজম। তিনি পেয়েছে ২ হাজার ৫৭ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম সোলাইমান পেয়েছেন ১ হাজার ৭৮৪ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সোমবার (২০ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে একটানা চলে ভোট গ্রহণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নয়টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটার উপস্থিতি ছিল একেবারে কম।

যে পরিমাণ উপস্থিতি ছিল তার বেশীরভাগই পুরুষ ভোটার। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য – ২০২১ সালের ১১ নভেম্বর এ ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও ভোটের তিনদিন পূর্বে মামলা সংক্রান্ত জটিলতায় চেয়ারম্যান পদে ভোট গ্রহণে স্থগিতাদেশ জারি করে আদালত।

সর্বশেষ আদালতের দেয়া রায়ের পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ চেয়ারম্যান পদে ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...