বুধবার, ৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী একাধিকবার ফোন দিয়ে খেলার খোঁজ নেন: পাপন

চট্টগ্রাম নিউজ ডটকম

ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ জিতে ইংল্যান্ডকে বাংলাওয়াশ করলো টাইগাররা। যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়ে বাংলাদেশ।

ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার ফোন দিয়ে খেলার খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পর বিসিবি সভাপতি বলেন, ‘(প্রধানমন্ত্রীর খোঁজ নেওয়া প্রসঙ্গে) একবার না, একাধিকবার।

এমনকি যখন নাকি লিটন দাস চার-ছক্কা মারছিলো; তখন উনি বলেছেন, এই এত ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় যদি। আমি বলেছি, আউট হলেও কোন অসুবিধা নেই। আর কয়েকটা বল বাকি আছে এই খেলায় মারতেই হবে।‘তো এই রকম আমি বলছি খেলার মাঝখানেও ফোন দিয়েছেন।

উনি প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন। খেলা শেষ হওয়ার পরেও ফোন করেছিলেন, আমি বারান্দায় ছিলাম আওয়াজ শুনিনি। ঢুকেই দেখি ওনার মিসড কল; পরে আবার আমি ফোন করেছি তো উনি সকলকে অভিনন্দন জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী খুবই খুশি।

ওটাই বলছিলেন যে, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ উনি চিন্তাও করতে পারেননি, আমরাও পারিনি। ’

মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বাংলাওয়াশ করেছে বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...