শনিবার, ৮ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়নে রুপ দিয়েছে কৃষকরা

বাবলু দাশ,হাটহাজারী প্রতিনিধিঃ

চারিদিকে ভেজাল খাদ্যের ছড়াছড়িতে সরিষা চাষ করে তা থেকে তেল উৎপাদন করে কৃষকরা এবার ইতিহাস সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবেনা তা অনেকটা বাস্তবায়নে রুপ দিয়েছে কৃষকরা। সরিষা চাষ করে যেমন কৃষকরা আর্থিকভাবে উপকৃত হবে তেমনি মেটাবে তেলের চাহিদা। 

কৃষি অফিসারদের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় চট্টগ্রামে সরিষা চাষে হাটহাজারী শীর্ষস্থান অধিকার করেছে এটা অবশ্যই হাটহাজারীবাসীর গর্বের বিষয়। আগামিতেও কৃষি অফিস কৃষকদের সার্বিক সহযোগিতা করে যাবে।

হাটহাজারী উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে বিভাগীয় কাজে বিশেষ অবদান ও কৃষি উৎপাদনে বিশেষ ভূমিকার জন্য উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষকদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসার আল মামুন শিকদারের সভাপতিত্বে জেলা প্রশিক্ষণ অফিসার নাছির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার বলেন, বিজ্ঞানার প্রযুক্তি আর কৃষকের ঘাম যদি একত্র হয় তাহলে কৃষিক্ষেত্রে দেশ পাল্টে যাবে। কিন্তু সেই কৃষকদের যথাযত মূল্যায়ণ করা হয়না। তাদের অবহেলা করে বসার সিট দেয়া হয়না। অথচ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকতে মানুষ যা করে তাই তাদের ঘামের ফসল। সময় এসেছে কৃষকদের তার ন্যায্য সম্মান দেয়ার।

কৃষি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মাহমুদা আক্তার, অরুপ বড়ুয়া, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক ন. ম জিয়াউল হক চৌধুরী, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, কৃষক মনছুর শাহ, আশিতোষ দে, প্রকাশ বড়ুয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...