বান্দরবানে হোটেল সরওয়ারে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ ।
শনিবার ( ১২ মার্চ) সন্ধ্যায় বান্দরবান সাঙ্গু ব্রিজ সংলগ্ন হোটেল সরওয়ার নামে একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা হল মোহাম্মদ সেলিম (৪৫), মোঃ শাকিল হাসান (২৬) , আশরাফুল হাসান সজল (১৮) ।এদের মধ্যে দুইজন হোটেল সরওয়ারে কর্মচারী আছেন।
এ সময় আটকৃত ব্যক্তিদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা নগদ ৩,৭০০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
হোটেলটির বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বান্দরবান ট্রাফিক মোড় সংলগ্ন হোটেল সওরয়ার আবাসিকে রমরমা ইয়াবা ও দেহ ব্যবসা চালিয়ে আসছিল এই চক্রটি । যার কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে যুবসমাজ ও পাশাপাশি যুক্ত হচ্ছে মাদক সেবনে ।
এ বিষয়ে ২ এপিবিএন এসআই মোঃ মহিউদ্দিন জানান, বান্দরবানে ২ এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আলী আহমন খান স্যারের নির্দেশনায় গোপন সংবাদ এর ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
