শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

পেকুয়ায় পুলিশের সামনেই কুপিয়ে জখম, পুলিশসহ আহত ৫

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

পেকুয়ায় চাঁদার দাবীতে পুলিশের সামনেই পিতা-পুত্রকে কুপিয়ে আহত করে জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, সন্ত্রাসীদের হামলায় পুলিশসহ ৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে পুলিশের ওয়াকিটকি।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পেকুয়া বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। পুলিশ আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব বাইম্ম্যাখালীর রিদুয়ানুল হক, তাঁর ছেলে শরিফুল ইসলাম মনির, পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) শেখ ফরিদ, কনস্টেবল মো. ফয়সাল ও মো. সবুর। আহতদের মধ্যে শরিফুল ইসলাম মনিরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জমির মালিক পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব বাইম্ম্যাখালীর রিদুয়ানুল হক জানান, শুক্রবার রাত দেড়টার দিকে  বিএনপি নেতা ও ইউপি সদস্য নেতৃত্বে ৮০ থেকে ১০০ জন অস্ত্রধারী সন্ত্রাসী মিনি ট্রাকে করে পেকুয়া বাজারের পূর্ব পাশে তার জমিতে গিয়ে ঘেরা-বেড়া ভাংচুর শুরু করে। এসময় তার কেয়ারটেকার আমির হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সহযোগিতা চাইলে পেকুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। তিনি (রিদুয়ানুল হক) ও তাঁর পুত্র শরিফুল ইসলাম মনির পুলিশের সাথে সেখানে উপস্থিত হন। পুলিশ জবরদখলকারীদের বেআইনি কর্মকান্ডে নিষেধ করলে সংঘবদ্ধ অস্ত্রধারী লোকজন পিতা-পুত্রের উপর ঝাঁপিয়ে পড়েন। এসময় শরিফুলকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পুলিশ দ্রুত পিতা-পু্ত্রকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার সময় পিতা-পুত্রকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ির চালকসহ তিন পুলিশ সদস্য সামান্য আহত হন। এতে পুলিশের ওয়াকিটকিও ভেঙে যায়।

রিদুয়ানুল হক আরও জানান, তাঁর দীর্ঘদিনের জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে ইউপি সদস্যর। তিনি বেশ কিছুদিন ধরে ১২ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিলেন। চাঁদা না দিলে নানা সমস্যা সৃষ্টি করে জমি দখল করে নিবেন বলে হুমকি দিয়ে আসছেন। ওই ঘটনায় জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের ৪ টি বিচার-শালিস এর রায়ডিগ্রীও তাঁর পক্ষে রয়েছে। এ অবস্থায় তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় এ ঘটনা ঘটিয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী পেকুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ বলেন, ‘৯৯৯ এ ফোন পেয়ে রাতে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয়কে কোন কর্মকান্ড না করে শান্ত থাকতে বলি। এ অবস্থায় হঠাৎ করে এক পক্ষের লোকজন শরিফুল ও রিদুয়ানের উপর হামলা চালায়। আমি রক্ষার চেষ্টা করলে আমাকেও আঘাত করে, পুলিশের কয়েকজন সদস্যও সামান্য আহত হয়।’

তিনি আরও বলেন, ‘আমার সামনেই শরিফুলকে কোপ দেয়, আমার ইউনিফর্ম রক্তাক্ত হয়ে পড়ে, আমার হাতের জয়েন্টে আঘাত লাগায় তীব্র ব্যাথা অনুভব করছি। এছাড়া ওয়াকিটকি ভেঙে যাওয়ায় তা কোনমতে জোড়া লাগানো হয়েছে।’ ঘটনার বিষয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।

জানতে চাইলে পেকুয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার বলেন, ‘ঘটনাটি আমি রাতে শুনেছি, একটি জমি সংক্রান্ত ঘটনায় এটি সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও বিএনপি নেতা মানিক বলেন, ‘তেমন কোন ঘটনা ঘটেনি। আমাদের জমি আমরা দখলে নিয়েছি। মারধরের কোন ঘটনা ঘটেনি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...