বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

রাউজানে আগুনে পুড়ল ৩ বসতঘর 

রায়হান ইসলাম , রাউজান

রাউজানে আগুনে পুড়ে গেছে ৩টি বসতঘর। ধারনা করা হচ্ছে এ ঘটনায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারনা লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত।

বৃহস্পতিবার (৯ মার্চ)  রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাঁচখাইন পশ্চিম নাথ পাড়ার নারায়ন প্রসাদ নাথের বাড়িতে।জানা যায়, আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের ১টি ইউনিট রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে এসে পৌছালে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ৩টি ঘর পুড়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন একই এলাকার শচিন্দ্র লাল নাথের ছেলে রুপায়ন কান্তি নাথ, মৃত সজল নাথ(বাপ্পী’র) স্ত্রী রুমা দেবী, মৃত বিনোদ বিহারী নাথের ছেলে স্বপন নাথ।

স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক চট্টগ্রাম নিউজকে বলেন, আগুন লাগার খবর জানতে পেরে আমি সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগে স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুনের সুত্রপাত সম্পর্কে জানি না। আগুন লাগার খবরে তাৎক্ষণিকভাবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফুল আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রকাশ সরকার,নুরুল আবচার, উজ্জ্বল দেবনাথ, সম্রাট দেবনাথ, ছাত্রনেতা জসিম উদ্দিন অভি।চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...