শনিবার, ২ মে ২০২৬

বাঁশখালীতে হত্যা মামলার আট আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধে জেরে চাচার হাতে ভাতিজা শাহাবুদ্দিন নামে এক যুবক হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ হাসান (২৭), নুর হোসেন (৫৩), নয়ন (২৩), রাজিয়া বেগম (৪০), বাহাদুর আলম (৩৫), মো. মানিক হাসান (৩৪), মো. রাকিব (১৭) ও সাইদুল ইসলাম সিহান (১৬)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া গ্রামে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় শাহাবুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তার চাচাতো ভাইদের সঙ্গে। বুধবার সকালে ভাইদের নিয়ে জমি থেকে মাটি কাটতে নামেন শাহাবুদ্দিন। এ সময় তার চাচাতো ভাইরা বাধা দেন। একপর্যায়ে মাছ শিকারের টেটা মেরে শাহাবুদ্দিনকে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন,  হত্যা মামলায় আটজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...