শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

দেশের ৭০ ভাগ মানুষ কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গ্রামীন অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশের ৭০ ভাগেরও বেশি মানুষ কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল।

তিনি বলেন, আজ থেকে ২০/৩০ বছর আগে শুধুমাত্র নগর কেন্দ্রিক ব্যাংকের শাখা থাকতো। আমাদের সরকার নিয়ম করে দিয়েছে, নতুন ব্যাংক খোলার ক্ষেত্রে অর্ধেক নগরে হলে বাকী অর্ধেক শাখা গ্রামীন এলাকায় করতে হবে। যাতে গ্রামের মানুষ ব্যাংকিং সুবিধা পাই।

সোমবার (৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এবি ব্যাংক লিমিটেডের আয়োজনে আট শতাধিক কৃষি কার্ডধারী কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, এবি ব্যাংকের হেড অব বিজনেস ইফতেখার এনাম আউয়াল প্রমুখ।

ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়া একটি বর্ধিঞ্চু জনপদ। এখানকার প্রায় এক লাখ মানুষ প্রবাসে থাকেন। তারা নিয়মিত রেমিটেন্স পাঠান। তারা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে রাঙ্গুনিয়ার বিভিন্ন ব্যাংকিং শাখাগুলোর মাধ্যমকেই বেছে নেন।

তিনি বলেন, আগে বিভিন্ন এনজিও’র পক্ষ থেকে ক্ষুদ্র ঋণ দেয়া হতো। তারা মানুষকে এমন চাপ প্রয়োগ করতো তাতে অনেক ক্ষেত্রে ঋণ নেয়ার পর তিন-চারগুণ দেয়ার পরও শোধ হতো না। একারণে সারাদেশের অনেক জায়গায় ঋণ গ্রহিতাদের আত্মহত্যার খবর শোনা যায়। সেক্ষেত্রে তফসিলি ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রম সাধারন মানুষ ও কৃষকের জন্য অনেক সহজ এবং এনজিওগুলোর তুলনায় অনেক বেশি ভাল হবে। গ্রামীন অর্থনীতির ক্ষেত্রে এটি অনেক বেশি ইতিবাচক হবে।

শেষে রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রত্যন্ত এলাকার আট শতাধিক কৃষককে স্মার্টকার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করা হয়। এরআগে ফিতা কেটে ইছাখালীস্থ আলম শাহ মার্কেটে এবি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, এবি ব্যাংক’র হেড অব বিজনেস ইফতেখার এনাম আউয়াল, উর্দ্ধতন কর্মকর্তা জে এম বাবর খাঁন, বদরুদ্দোজা মিনার, মো. ফোরকান, রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম জুয়েল দাশ, কৃষকলীগ নেতা মনছুর উদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...