শনিবার, ৮ আগস্ট ২০২৬

গভীর রাতে শাহরুখের বাড়ির প্রাচীর টপকে গ্রেপ্তার দুই তরুণ

আন্তর্জাতিক ডেস্ক :

বলিউড বাদশা শাহরুখ খানকে দেখার জন‌্য ঘর পালিয়েছিল ছয় কিশোরী। প্রিয় তারকার জন্য ভক্তদের এমন ঘটনার তালিকা মোটেও ছোট নয়। এবার শাহরুখ খানকে দেখার জন্য রাতের আঁধারে তার বাড়ির প্রাচীর টপকে ঢুকে গেলেন দুই তরুণ। বৃহস্পতিবার (২ মার্চ) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

মুম্বাই পুলিশের বরাত দিয় এ প্রতিবেদনে জানানো হয়েছে, শাহরুখ খানের মান্নতের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে দুই ব্যক্তি। কিন্তু ভেতরে গিয়ে নিরাপত্তকর্মীদের নজরে পড়েন তারা। তাদের বয়স ১৯-২০ বছর। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, অভিনেতা শাহরুখ খানকে দেখার জন্য গুজরাট থেকে এসেছেন। বাড়িতে অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধের অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এখন তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রের বরাত দিয়ে আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, গভীর রাতে মান্নতের পেছনের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন ওই দুই ব্যক্তি। ভেতরে প্রবেশের পর চুপচাপ বসে থাকেন তারা। কিন্তু বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারেননি। কারণ সিসিটিভিতে ধরা পড়েন। ‘জওয়ান’ সিনেমার শুটিং করে ভোরবেলায় বাড়ি ফেরেন শাহরুখ। এজন্য এ ঘটনার বিষয়ে কিছু জানেন না শাহরুখ।

বলিউড বাদশাহ শাহরুখ খান দীর্ঘ ৪ বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন। তাকে বড় পর্দায় একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তার ভক্তরা। কিন্তু দেখা মেলেনি। ২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি পর চলতি বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হয়েছেন কিং খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করেছে দর্শকদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...