চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৪২) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মির্জাপর চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলকায় এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন (৪২) ফতেয়াবাদ রেলগেট এলাকার নুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।
তিনি বলেন, একটি বালুভর্তি ড্রাম ট্রাক বালু ফেলার সময় ৩৩ কে.ভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় গাড়িটি। এসময় গাড়ির চালক আমির হোসেন ড্রাইভিং সিটে আটকা পরেন। খবর পেয়ে তাকে উদ্ধার করি। পরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
