শনিবার, ৮ আগস্ট ২০২৬

২৪ বছর আগে শিশু অপহরণ, আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান থানার ২৪ বছর আগের শিশু আজাদকে (৫) অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় জামাল উদ্দীন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১ মার্চ ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ফউজুল আজিমের আদালত এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, রাউজান থানার কোতোয়ালী ঘোনা এলাকার মাহামুদুল হকের ছেলে জামাল উদ্দীন ।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৮ সালে রাউজান থানার নোয়াপাড়া থানার চৌধুরী ঘাট এলাকায় বিলকিছ আকতার তার দুই ছেলে শাহজাহান (১২) ও আজাদ (৫) এবং মেয়ে শাকিলাকে নিয়ে বসবাস করেন।

তার স্বামী সৌদি আরব প্রবাসী ছিলেন। বিলকিছ আকতারের বড় বোনের জামাই জামাল উদ্দীন শ্বশুর বাড়িতে থাকতেন।
১৯৯৪ সালে আবুধাবি যাওয়ার সময়ে বিলকিছ আকতারের স্বামীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেয়। দুই বছর পরে দেশে ফিরে এসে ঐ টাকা ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে।

১৯৯৮ সালের ৩ নভেম্বর বিকেলে বিলকিছ আকতারের ছোট ছেলে আজাদকে দেখতে না পেয়ে আশেপাশে, আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করতে থাকেন। পরদিন সকালে প্রতিবেশী মাস্টারের বাড়িতে জামাল ফোন করে বিলকিছ আকতারের বড় ভাই ইউসুফ সওদাগরকে ডেকে নিয়ে বলে যে, সে আজাদকে নিয়ে গেছে এবং কেনো নিয়ে গেছে সেটা তার ঘরের বেড়ার আয়নার পেছনে রাখা চিঠিতে লেখা আছে।

ফোন পেয়ে ইউসুফ সওদাগর চিঠিতে জানতে পারে যে, ৫০ হাজার টাকা মুক্তিপণের জন্য আসামি জামাল আজাদকে মুক্তিপণের জন্য অপহরণ করেছে। এ ঘটনায় ১৯৯৮ সালের ৪ নভেম্বর বিলকিছ আকতার তার বড়ভাই মো. ইউসুফ সওদাগরের মাধ্যমে রাউজান থানায় মামলা দায়ের করেন। ১৯৯৯ সালের ১২ মে আসামি জামাল উদ্দীনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া দেন পুলিশ। একই বছরের ২২ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করেন আদালত। এই মামলায় আদালতে ৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি জিকো বড়ুয়া বলেন, ২৪ বছর আগে শিশু অপহরণের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ বিধান) আইন, ১৯৯৫ এর ১৩ ধারায় আসামি জামাল উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি পলাতক ছিলেন। আসামি জামাল উদ্দীনের সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিমুল বড়ুয়া।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...