শনিবার, ৮ আগস্ট ২০২৬

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৯, আহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক :

গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ৮৫ জনের বেশি। বুধবার (১ মার্চ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দমকল বিভাগ।

দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে গ্রিসের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টার ইআরটি। ছবিতে দেখা গেছে, ছিটকে পড়া ট্রেনের বগি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কয়েকটি বগি দুমড়েমুচড়ে গেছে।

খবর পেয়েই ঘটনাস্থল ছুটে এসেছে দমকল বাহিনী। ফায়ার সার্ভিসের গাড়ির লম্বা লাইন দেখা গেছে ছবি। ট্রেন আটকে পড়া এবং আহতদের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, ঘটনাস্থলে কমপক্ষে ১৫০ জন দমকলকর্মী কাজ যুক্ত হন। আহতদের উদ্ধারে ২০টি অ্যাম্বুলেন্স দেখা যায়।

গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস টেলিভিশনে বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাতে লরিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনে ৩৫০ জনের বেশি আরোহী ছিল। ট্রেনের যাত্রীরা রাজধানী এথেন্স থেকে থেসালোনিকির দিকে যাচ্ছিল।

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৯, আহত ৮৫
বুধবারও উদ্ধার অভিযান চলছে। অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছে স্থানীয় কর্তৃপক্ষ। কী কারণে দুটি ট্রেনের সংঘর্ষ হলো, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: সিএনএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...