শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

হাটহাজারীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় জিন্নাতুন নেসা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চৌধুরীহাট এলাকায় শাহজালাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিন্নাতুন নেসা পাঁচ মেয়ে ও দুই ছেলেকে নিয়ে থাকতেন শাহজালাল আবাসিক এলাকার ভাড়া ঘরে। তার স্থায়ী বাড়ি নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন চরহাসান গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহত নিশা তার অন্ধ ছেলেকে নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় হাটহাজারী গামী (চট্টমেট্রো ১১-১১০১) একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন নিহতের মরদেহ নিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরিবার মামলা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...