রাউজানে ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী বিশ্বজিৎ দে (৩২) নামে এক দর্জি দোকানি নিহত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি স্কুলের পাশে সন্ধ্যা সাতটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত বিশ্বজিৎ দে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মন্ডলের বাড়ীর বলরাম দে’র ছেলে।
নিহতের শ্যালক ইমন দে চট্টগ্রাম নিউজকে বলেন, দাদার দর্জির দোকান আছে। মহামুনিতে কাপড়ের মাপ নেওয়ার জন্য আমিসহ গিয়েছিলাম। ফিরতি পথে আমাদের অটোরিকশাটি ছাড়ার এক থেকে দেড় মিনিটের মাথায় বিপরীত পাশ থেকে একটি ট্রাক আমাদের অটোরিকশাটিকে চাপা দেয়,এরপর আর কিছু মনে নেই। অটোরিশায় ৫জন যাত্রী ছিল। বর্তমানে লাশ এভারকেয়ার হাসপাতালে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব গুজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বকুল বড়ুয়া।
