বুধবার, ৫ আগস্ট ২০২৬

পেকুয়ায় বালু মহালে অভিযান,স্যালো মেশিন জব্দ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় বালু মহালে অভিযান চালিয়ে একটি স্যালো মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বটতলী জুমপাড়ায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা ও সহকারী কমিশনার (ভুমি) জাহেদ হোসাইন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন,টইটংয়ের বটতলী ছরায় একটি সিন্ডিকেট স্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।খবর পেয়ে সকালে জুমপাড়া বটতলী ছরায় অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি স্যালো মেশিন জব্দ করা হয়েছে। মেশিনটি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে। মেশিনটি নিলাম দেয়া হবে।

স্থানীয় লোকজন বলেন,জুমপাড়া বটতলী ছরায় দীর্ঘদিন ধরে স্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় পল্লী চিকিৎসক ওসমান গনির নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট। তারা প্রতিনিয়ত বালু তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের পকেটভারী করছে ওই সিন্ডিকেট। সকালে প্রশাসন অভিযান চালিয়ে চিকিৎসক ওসমানের মেশিন নিয়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...