ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ টি স্কেভেটরসহ ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাব্বির রাহমান সানি ।
ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানের শুরুতে ভূজপুর ইউনিয়নের হরিনাকুল এলাকা থেকে অবৈধ বালু বহন কাজে নিয়োজিত ২ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
পরে পাইন্দং ইউনিয়নের আঁধার টেক এলাকায় হালদা নদী থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয।
এছাড়াও একই ইউনিয়নের ফকিরাচান এলাকায় কয়েকটি স্থানে মাটি কাটার আলামত পাওয়া গেলেও কাউকে পাওয়া যায়নি।
অন্যদিকে, হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটায় ব্যবহৃত ৩ টি এস্কেভেটর জব্দ করে অন্য একটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি এস্কেভেটর, দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা।
