বুধবার, ৫ আগস্ট ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২ সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে ২ শিশু গুলিবিদ্ধ 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২ শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়ার ইরানি পাহাড়স্থ ৮ নম্বর ক্যাম্পে এ গুলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ২ রোহিঙ্গা শিশুরা হলেন,৮ নম্বর ক্যাম্পের এফ ব্লকের ওবায়দুল হকের ১১ বছর বয়সি মেয়ে উম্মে হাফসা ও একই ক্যাম্পের আবদুল খালেকের ৮ বছর বয়সি ছেলে আবুল ফয়েজ।

এসব তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, গুলিবিদ্ধ ২ শিশুকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি হয়। এতে শিশু দুটি গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে উম্মে হাফসার কোমরের ওপরে পেছন পাশে ও আবুল ফয়েজের ডান পায়ে গুলি লেগেছে।

তিনি বলেন, রোহিঙ্গারা সাধারণত সংঘর্ষকারীদের ‘আরসা’ ‘আরএসও’ বললেও ২টি সন্ত্রাসী গ্রুপ। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...