হাটহাজারীর মেখল ইউনিয়নে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছে।
নিহত আবু তৈয়ব উপজেলা মেখল ইউনিয়নের মুফতি ফয়জুল্লাহ মাদ্রাসা সড়কের চেঙ্খালি ব্রিজ এলাকার শেখ আলাউদ্দিনের বাড়ীর শেখ জালাল আহমদের পুত্র। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের ইছাপুর এলাকার রাউজান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এবিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ কামরুল আজম বলেন, নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পালিয়ে যাওয়া দুর্ঘটনা কবলিত গাড়িটি চিহ্নিত করার লক্ষ্যে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।
