স্কাউটস এর জনক রবার্ট ব্যাডেন পাওয়েল এর জন্মদিবস (বি.পি দিবস) উপলক্ষে কাপ্তাই উপজেলা স্কাউটসের উদ্যোগে র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সদরে এক র্যালী বের করা হয় ।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি রুমন দে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন।পরে উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু এর সঞ্চালনায় স্কাউটস দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কাউটস এর সহ সভাপতি মোঃ ইদ্রিচ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, উপজেলা স্কাউটস এর সহ সভাপতি বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, সহ সভাপতি ইউসুফ মিয়া, রাঙামাটি জেলা স্কাউটস এর সহ সভাপতি কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক লিটন চন্দ্র দে, স্কাউট লিডার, উডব্যাজার, উপজেলা সহকারি কমিশনার ফেরদৌস আক্তার, উপজেলা স্কাউট লিডার সিরাজ আহমেদ চৌধুরী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ যে, স্কাউটস এর জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ড শহরে জন্মগ্রহন করেন। আজ বিশ্ব ব্যাপী এই দিনটি বি.পি. দিবস উপলক্ষে পালিত হচ্ছে।।
