বুধবার, ৫ আগস্ট ২০২৬

বই প্রেমীদের সমাগমে শেষ হলো রাঙ্গুনিয়ার বইমেলা 

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

নবীন প্রবীণ পাঠক-লেখক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড়ে শেষ হলো বই প্রেমীদের বহুল প্রত্যাশিত রাঙ্গুনিয়ার অমর একুশে বইমেলা-২০২৩।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে রাঙ্গুনিয়া উপজেলার কলেজ গেইটের বিপরীত পাশে পাঁচটি বইয়ের স্টল ও একটি চায়ের স্টলসহ মোট ছয়টি স্টলের সমন্বয়ে দুই দিনব্যাপী এই বইমেলার আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে।

আজ মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) শেষ বিকেলে এবারের মতো রাঙ্গুনিয়ার অমর একুশে বইমেলার আয়োজন শেষ হলো।

সরেজমিনে বইমেলা ঘুরে দেখা গেছে, প্রায় সব বয়সেরই দর্শনার্থী-পাঠকের মধ্যে উৎসবের আমেজ।

মেলায় দর্শনার্থী ও পাঠকদের দের পাশাপাশি লক্ষ্যনীয় ছিলো লেখক ও কবি-সাহিত্যিকদের উপস্থিতি। দর্শনার্থীদের মধ্যে কেউ পছন্দের বই খুঁজতে ব্যস্ত, কেই ছবি তুলতে আবার কেউ-কেউ মেতেছেন আড্ডায়। বই প্রেমীরা অবশ্য মেলার বিভিন্ন স্টলে ঘুরেফিরে পছন্দের লেখকের বই কিনছেন।

দুই দিনব্যাপী চলা এই বইমেলার শেষ দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত জনসমাগম পরিপূর্ণ। বইমেলায় স্টল এর সামনে বইয়ের চাহিদাও ছিল বেশ। তবে বেলা গড়িয়ে বিকাল হতেই মেলা প্রাঙ্গণে পাঠক ও দর্শনার্থীরা ছিলেন, তবে আগের মতো বিকিকিনির ভিড় ছিল না। অবশ্য মেলার শেষ সময়ের দিকে এমনই হওয়ার কথা।

বইমেলায় আরিফ আজাদ, হুমায়ুন আহমেদ ও হুমায়ুন আজাদের বইয়ের চাহিদা ছিলো আকাশচুম্বী। স্টক শেষ হওয়ায় অনেকেই আরিফ আজাদের বেলা শেষে বই চেয়েও পাননি। এছাড়াও রাঙ্গুনিয়ার কবি হামিদ আহম্মেদ, লেখক পারভীন আকতার ও শিশির মোরশেদের বইও বেশ বিক্রয় হচ্ছে বলে জানা গেছে।

মেলায় ইশাত নামের এক বইপ্রেমী বলেন, আরিফ আজাদের বেলা শেষে ও আহমদ ছফার অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী কিনেছি এছাড়াও রাঙ্গুনিয়ার লেখক ও কবি হামিদ আহম্মেদের এর কবিতার বই “এই মেঘ এই রৌদ্র” কিনেছি।

মেলায় আগত লেখক ও কবি শাহদাত তালুকদার বলেন, বইমেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখে ভালো লাগছে। রাঙ্গুনিয়ার মানুষ বইয়ে অভ্যস্ত হচ্ছে এইটা একটা ভালো দিক। বইমেলা দুই দিনব্যাপী না হয়ে যদি অন্তত সাতদিন করা যেতো তাহলে বই প্রেমীদের জন্য আনন্দের হতো।

এদিকে রাঙ্গুনিয়া অমর একুশে বইমেলা-২০২৩ এবারসহ তৃতীয় বারের মত অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বইমেলার আয়োজক ও লেখক শিশির মোরশেদ বলেন, মেলায় পাঠকদের ঢল নেমেছে। আশানুরূপ বইও বিক্রয় হচ্ছে। মেলার পরিসর আরও বড় হওয়া উচিত ছিল।

প্রসঙ্গতঃ “আলোর পথে সঙ্গী হোক” এমন পরিচয়ে পরিচিত রাঙ্গুনিয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা শিশির মোরশেদের তত্ত্বাবধানে দুইদিন ব্যাপী রাঙ্গুনিয়া উপজেলার কলেজে গেইটের বিপরীত পাশে পাঁচটি বইয়ের স্টল ও একটি চায়ের স্টলসহ মোট ছয়টি স্টল দিয়ে এই বই মেলায় সাজানো হয়েছে। আজ আজ মঙ্গলবার শেষ বিকেলে এবারের মতো রাঙ্গুনিয়ার অমর একুশে বইমেলার আয়োজন শেষ হলো। দর্শনার্থী, লেখক, কবি ও পাঠকসহ সব শ্রেণি-পেশার বই প্রেমীদের মনে জিইয়ে থাকবে রাঙ্গুনিয়া অমর একুশে বইমেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...