চট্টগ্রামের কর্ণফুলীতে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হচ্ছে মহান একুশে ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কর্ণফুলীবাসী।
উপজেলার আবদুল জলিল চৌধুরী কলেজের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও রাজনীতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।
একুশের প্রথম প্রহরে আবদুল জলিল চৌধুরী কলেজের শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী ও কর্ণফুলী থানা পুলিশ প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধারা অর্পণ করে শহীদ মিনারের বেদিতে ফুল দেন।
এরপর উপজেলা আ.লীগ, ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায়।
