শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পটিয়ায় জনতার হাতে ৪ গরু চোর আটক

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় দিন দুপুরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ৪গরু চোর আটক হয়েছে।

গতকাল (১৯ ফেব্রুয়ারি) উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের নিমতল মাজার এলাকায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আটককৃতরা হলো- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইছা কন্ট্রাক্টরের বাড়ির মোঃ জাফর আহমদের ছেলে মোঃ এমদাদুল হক সুমন (২৩), বাঁশখালী প্রেম বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে মোঃ দিদারুল ইসলাম, একই এলাকার মোস্তফা আলমের ছেলে মোঃ মিজান (২১), নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মোঃ নাছিরের ছেলে মোঃ রাকিব (২২)।

সোমবার (২০ ফেব্রুয়ারি) তাদের আদালতে নেয়া হলে সেখান থেকে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

গরুর মালিক মোঃ মহিউদ্দিন জানান, বিলের মাঝে গরু চড়াতে দিয়ে আমরা ভাত খেতে ঘরে এসেছিলাম। এর মাঝে চোরেরা গরুর দড়ি খুলে নিয়ে আসার সময় এলাকার লোকজন দেখে ফেলে। পরে তাদের ধরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ওদের থানায় নিয়ে যায়।

এর আগে ১৬ ফেব্রয়ারি একই ইউনিয়নে উজিরপুর এলাকার ৭নং ওয়ার্ডে মোঃ ছৈয়দের গোয়ালঘর থেকে রাতে দুই লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের দুইটি উন্নত জাতের গরু চুরি হয়।

মোঃ ছৈয়দ জানান, গরু চুরি হওয়ার পর থানায় অভিযোগ করেছি। শুনলাম পাশের এলাকায় চুরি করতে গিয়ে কয়েকজন গরু চোর আটক হয়েছে। আমার ধারণা তারাই আমার গরু চুরি করেছে। অভাব অনটনের সংসারে কষ্ট করে গরু পালন করছিলাম। চোরেরা আমার সর্বনাশ করে দিলো।

গরু চুরি যেন থামছেই না পটিয়াতে। উপজেলার প্রায় প্রতিটা ইউনিয়নে কোননা কোন সময় ঘটছে গরু চুরির ঘটনা। কোন সময় অস্ত্র দিয়ে জিম্মি করে নিয়ে যাওয়া হচ্ছে গরু। এ নিয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সভা সহ বিভিন্ন মিটিংয়ে আলোচনা হলেও থামানো যাচ্ছে না গরু চুরি।

এর আগে ফটিকছড়িতে গরু চোরের একটা দল ধরা পড়লে তাদের পটিয়া থানায় নিয়ে আসা হয়। আর এবার পটিয়াতেই হাতেনাতে ধার পড়লো ৪গরু চোর।

পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন, যে চারজন গরু চোর আটক হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করবো। আশা করছি তাদের রিমান্ডে আনলে অনেক তথ্য পাওয়া যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...