বুধবার, ৫ আগস্ট ২০২৬

এপিবিএন এর অভিযানে ইয়াবাসহ দম্পতি আটক

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়া হতে ইয়াবা সহ নয়ন চৌধুরী (৪৫) এবং বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মার্মা নামে এক দম্পতিকে ইয়াবা সহ আটক করেছে ২ এপিবিএন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ মেম্বারপাড়া এলাকার মৃত জৈনক অরুন চৌধুরীর ৪তলা ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয়,  অভিযান চালিয়ে নয়ন চৌধুরী (৪৫) এবং বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মার্মা কে তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির জন্য ব্যবহৃত ৫ টি মোবাইল ফোন জব্দ করে ২ এপিবিএন এর বিশেষ টিম।জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক লক্ষ ত্রিশ হাজার টাকা।গ্রেফতারকৃত উভয় মেম্বার পাড়া ৮নং ওয়ার্ড এর বাসিন্দা এবং সম্পর্কে স্বামী স্ত্রী।

এ বিষয়ে এপিবিএন ২ এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক(এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান বলেন, গ্রেফতারকৃতদের বান্দরবান সদর থানায় প্রেরণ পূর্বক নিয়মিত মামলা রুজু করা হবে।

তিনি আরো বলেন, পার্বত্য বান্দরবানে অবৈধ মাদকের বিস্তার ও সন্ত্রাস দমনে ২ এপিবিএন নিরলস ভাবে কাজ করছে। এছাড়াও জননিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিদিন রাতে এপিবিএন এর পেট্রোলিং টিম জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল পরিচালনা করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...