সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

শিব চতুর্দ্দশী মেলা উপলক্ষে বাড়বকুণ্ডে’র অগ্নিকুণ্ডে ধর্মসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার হিন্দু সনাতনধর্মীদের সর্বৃবৃহৎ শিব চতুর্দশী মেলা উপলক্ষে বাড়বকুণ্ড যুগাচার্য স্বামী বিবেকানন্দের বাড়বকুণ্ড তীর্থধাম কমিটির উদ্যোগে ১৮ ফেব্রুয়ারী (শনিবার) এক ধর্মসভা অগ্নিকুণ্ডের পাদদেশে অনুষ্ঠিত হয়েছে।

কুমারী ব্রম্মচারী স্মৃতিলতা ভারতীর সভাপতিত্বে কালী নারায়ন ভারতীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ন মিশন সেবাশ্রমের অধ্যক্ষ, স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।

বিশেষ অতিথি ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী, ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, সংগ্রাম দাশ, গোপাল দাশ, বিনোদ দাশ, ডাঃ উত্তম দে (সুলভ) প্রমুখ।

অলৌকিকভাবে শত সহস্র বছর ধরে যে অগ্নিকুণ্ডটিতে আগুন জ্বলে সে অগ্নিকুণ্ডটি এতটা জরাজীর্ন যে, এতে যেকোন সময় ঘটে যেতে পারে মারাত্মক বিপর্যয় এবং ঘটতে পারে অগনিত মানুষের প্রাণহানী।

বাড়বকুণ্ড বাজারের সিসিসি রোড় ধরে প্রায় দু’কিলোমিটার ভেতরে এবং ৫০ মিটার উঁচুতে এ অগ্নিকুণ্ডটি। রাস্তাটা খুব সরু এবং আঁকাবাঁকা সে হাঁটার পথটি একেবারেই ঝুঁকিপূর্ণ।

মেলায় আগত হাজার হাজার হিন্দু সনাতনীরা পূন্যলাভের আশায় এ কঠিন পথটি অতিক্রম করছেন বিধ্বস্হতার মধ্য দিয়ে রাস্তার সংকীর্ণ দূরাবস্হায়ও।

পূঁজারী ধর্মপ্রাণ হিন্দু সনাতনীদের ধর্ম কর্ম সুন্দরভাবে সম্পন্ন করবার জন্যে বাড়বকুণ্ডের এ অগ্নিকুণ্ড ও সরু রাস্তাটি প্রশ্বস্হসহ পাকাকরনের জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন উপস্হিত সকল বক্তাগণ।

এছাড়া অগ্নিকুণ্ডটি সংস্কার ও মেরামত সম্পন্ন করা না গেলে যে কোন সম প্রাণহানীর মত দূর্ঘটনার আশংকা করছেন সংশ্লিষ্ঠ মঠমন্দির ও কুণ্ডের সেবাব্রতীগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...