বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কক্সবাজার আদালত চত্বর থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ করা সেই তরুণী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজার আদালত চত্বর থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ তোলা সেই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ঈদগাঁও’র ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার তার বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রুনা আক্তার (২৫) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

তাকে গণধর্ষণে অভিযোগে করা বহুল আলোচিত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি গোলাম কবির।

তিনি জানান, ওই তরুণীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বসতবাড়ি থেকে রুনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের মার্চে কক্সবাজার আদালত চত্বর হতে তুলে নিয়ে নির্যাতনের পর গণধর্ষণের অভিযোগে ফিরোজ আহমদ, শরীফ কোম্পানি, ফিরোজের মামাতো ভাই রাশেদ উদ্দিনসহ ৫-৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন রুনা আক্তার। মামলাটি আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ার পর অভিযুক্তদের একজন রাশেল উদ্দিন সংক্ষুব্ধ হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় রুনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...