বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮ লাখ শিশু

২০ ফেব্রুয়ারী ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পালন করা হবে

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় চট্টগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এবারের ক্যাম্পেইনে চট্টগ্রামের ১৫ উপজেলায় ৮ লাখ ৪ হাজার ৫৬৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

এবারের ক্যাম্পেইনে ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে এ কার্যক্রম চালানো হবে। এতে ৬ থেকে ১১ মাস বছর বয়সী ৯১ হাজার ৯১৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ১২ হাজার ৬৪৬ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী এ কার্যক্রম চলবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এমওডিসি ডা. নুরুল হায়দার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুুজন বড়ুয়া প্রমুখ।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১ হাজার এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৫ হাজার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...