মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে।

আজ বুধবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দেখা করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কাউন্সিলর ডেরেক শোলের সঙ্গে।

প্রায় ঘন্টাব্যাপী চলা বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও আলোচনা হয় রোহিঙ্গা ইস্যুতে। আলোচনায় ইউক্রেন যুদ্ধের ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় মার্কিনিদের পক্ষ থেকে। এছাড়া সামরিক চুক্তি, মানবাধিকার নিয়ে আলোচনা হয়।

এরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যে যান ডেরেক শোলে। সেখান থেকে তাঁর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দেখা করবেন মার্কিন শীর্ষ এ কূটনৈতিক। দুপুরে যৌথ সংবাদ সম্মেলনের কথা আছে।

মার্কিন এই কর্মকর্তার সফরে রোহিঙ্গা সংকটকে বেশি ওয়াশিংটনের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। এ ছাড়া দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করবেন তিনি। তবে রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তার বিষয়ে জোর দিলেও দ্বিপক্ষীয় যে কোনো বিষয়ে দুই দেশের আলোচনার সুযোগ রয়েছে এ সফরে।

মতো বিষয়গুলোতে ইতোমধ্যে আলোচনা হয়েছে। ফলে এত কম সময়ের মধ্যে একই বিষয়ে বৈঠক আশা করছে না ঢাকা। তারপরও সব বিষয়ে পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে।

সফরে রোহিঙ্গা সংকটের পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস), সামরিক চুক্তি জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) ও অ্যাকুইজিশন ক্রস সার্ভিস এগ্রিমেন্ট (এসিএসএ), ইউক্রেন সংকট, নিরাপত্তা, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...