শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ভালোবাসা হিসেবে নিজের কিডনি দিয়ে স্ত্রীকে বাঁচালেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

দুই বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় আহত হন সারা ধেঙ্গা নামে এক নারী। পরবর্তীতে নানান কারণে তার দুটি কিডনি নষ্ট হয়ে যায়। নিয়মিত ডায়ালাইসিস করার পরও সম্প্রতি তার অবস্থার অবনতি হতে থাকে।

ফলে তার বাঁচার জন্য একটি কিডনি খুব দরকার ছিল। মরণাপন্ন এই নারীকে তার স্বামী নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছেন। ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে।

ভারতের সানার ইন্টারন্যাশনাল হাসপাতালে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ৪৮ বছর বয়সী নরমতি সারা ধেঙ্গার দেহে তার স্বামীর কিডনি প্রতিস্থাপন করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সারা ধেঙ্গা দুই বছর আগে একটি দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট পান। ওষুধ খাওয়া ও অন্য কারণে তার দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। এরপর তাকে ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন চিকিৎসকরা।

গত দুই বছর ধরে তিনি ডায়ালাইসিসে ছিলেন। কিন্তু কিছু জটিলতার কারণে সম্প্রতি তার অবস্থার অবনতি হতে থাকে।

এ অবস্থায় দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। এমন পরিস্থিতিতে সারা ধেঙ্গার স্বামী রাম কুমার থাপা তার স্ত্রীকে কিডনি দেন। কিডনি প্রতিস্থাপনের পর দুজনই সুস্থ আছেন।

সানার ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ড. অমিত কুমার বলেন, রাম কুমার থাপা তার স্ত্রীর জন্য যেটি করেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কিডনি প্রতিস্থাপন হওয়ায় সারা ধেঙ্গা তার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন, এটা ভেবে আমরা খুবই খুশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

আরও পড়ুন

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...