বুধবার, ৫ আগস্ট ২০২৬

টেকনাফে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো প্রধান

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ ।

র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) মোঃ আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ জনৈক আব্দুল হাবিবের বসত-বাড়ীর সামনে কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে একটি অটোরিকশার মাধ্যমে অন্যত্রে প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছে তিনজনকে আটক করে।

এরপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের দেহ অটোরিকশা (সিএনজি) ও আশপাশ এলাকা তল্লাশী করে সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো,  হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনচিপ্রাং এলাকার আব্দুল হাবিবের ছেলে মোঃ তারেক(২০) একই এলাকার মৃত আক্তার কামাল মোঃ শাহ জাহান(৩০) ও আলী আকবরের ছেলে সৈয়দ হোসেন(৩০) ।

এসময় আভিযানিক দল পোঁছানোর পূর্বেই পশ্চিম সাতঘরিয়াপাড়ার আলী আহাম্মদের ছেলে মোঃ জাহেদ হোসাইন,কুতুবদিয়া পাড়ার আব্দুল হাবিবের ছেলে ফরিদ আলম(৩৫) পালিয়ে যায় বলে গ্রেফতারকৃতরা স্বীকার করে।

আবু সালাম আরো জানান,উক্ত ঘটনায় ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...