বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আনন্দমুখর পরিবেশে রাঙ্গামাটিতে উদ্যম ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন ও পূর্নমিলনী অনুষ্ঠিত 

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কাপ্তাই লেক আর সবুজ পাহাড় ঘেঁরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙ্গামাটি। সাপ্তাহিক ছুটির দিনে প্রিয়জনদের সাথে সময় কাটাতে এই লীলভুমিতে আয়োজন করা বার্ষিক মিলনমেলা ও বনভোজন।আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয় সকলে। বনভোজনে অংশগ্রহণকারী বয়স্করাও বয়সের সীমাবদ্ধতা ভুলে নাচে-গানে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে।

মিলনমেলায় এমন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিন কাটালো পার্বত্য চট্টগ্রামের সু-পরিচিত সেচ্ছাসেবী সংগঠন উদ্যম ফাউন্ডেশন সংগঠনটির সদস্যরা। আনন্দ ভাগাভাগি করতে অংশ নেয় সংগঠনের বাইরের লোকজনও। স্লোগান ছিল “একতাই শক্তি, একতাই বল, মোরা সদা জাগ্রত, এক নবীন দল”।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙ্গামাটি সদরের দিঘোলীবাগ হিল ভিউ রিসোর্টে আনন্দমুখর পরিবেশে খেলাধুলা, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এ বনভোজন ও মিলনমেলায়।

সংগঠনটির সদস্যরা জানান, উদ্যম ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে থাকে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তদান, রক্ত পরীক্ষা নির্ণয় ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সেচ্ছাসেবী কাজ করে থাকি।

তারা আরও জানায়, সংগঠনটির পথচলা সুন্দর ও শুভ করার জন্য প্রতি বছর অনেক মানবিক ও সেচ্ছাসেবী ভাই ও বোনেরা উদ্যমের সদস্যপদ গ্রহণ করে থাকেন। কিন্তু আমরা সকলে একত্রে মিলিত হতে পারি না। একসাথে মিলিত হওয়ার জন্যই প্রতি বছর মিলনমেলা ও বনভোজনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, একঝাঁক তরুণ মিলে তিন পার্বত্য জেলা নিয়ে ২০২০ সালের ২ আগস্ট প্রতিষ্ঠা করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্নের শুরুতে বাঘাইছড়ি উপজেলার দক্ষিণ সরোয়াতলী গ্রামের গরীব পরিবারের হার্টের রোগী শিশু গহিনা চাকমার অপারেশনর চিকিৎসার খরচ বহন করে সংগঠনটি। অর্থ উত্তোলনের মাধ্যমে ঢাকায় দীর্ঘ কয়েকমাস যাবৎ চিকিৎসা করে গহিনা চাকমাকে সুস্থ করে হাসি ফুঁটিয়ে দিয়ে তাঁর বাবার কাছে তুলে দেয় পার্বত্য চট্টগ্রামের সুপরিচিত এই উদ্যম ফাউন্ডেশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...